Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দুই মাদক কারবারির কারাদণ্ড

দিরাই প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ফজলু মিয়া (৫৫) ও আতিক মিয়া (৫৫) নামের দুই মাদক কারবারিকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের একটি দল মাদকদ্রব্যসহ তাদের আটক করে। পরে মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন উভয়কে এক মাসের করে কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.