Sylhet Today 24 PRINT

জয়ের জন্মদিন উপলক্ষে কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২১

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়া'র আয়োজন করা হয়।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত মিলাদ মাহফিল ও দোয়া'য় উপস্থিত ছিলেন মৌলভ‌ীবাজার জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি প্রভাষক শাহজাহান মা‌নিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম,মাহমুদুর রহমান আলতা,সহ সাধারণ সম্পাদক আব্দুল কা‌দির সাজু,সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল বা‌তেন, আব্দুস শুকুর,হুমায়ুন ক‌বির,আব্দুল কালাম, আওয়ামীলীগ নেতা হাজী সা‌হেদ উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.