Sylhet Today 24 PRINT

সিলেটে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০২১

সাংবাদিকতার নামে অপকর্ম ও ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে কঠোর হচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শীঘ্রই এ ব্যাপারে অভিযান শুরু হচ্ছে।


এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে সিলেটে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটে সাম্প্রতিক সময়ে বেড়েছেভুয়া সাংবাদিকদের তৎপরতা। মোটরসাইকেলের সামনে প্রেস স্টিকার লাগিয়ে নানা অপকর্ম করছে তারা। পুলিশও এতোদিন এসব স্টিকারযুক্ত মোটরসাইকেলের প্রতি ছিলো উদাসীন।

এসব সাংবাদদিক পরিচয়দানকারী ব্যক্তিদের অপতৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ।

এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করছে সিলেট মহানগর পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.