Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিধিনিষেধ অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন কার্যকরে উপজেলার ডিমাই বাজার, কেছরিগুল বাজার, পুরাতন বড়লেখা বাজার ও দরগাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.