Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা |  ২২ নভেম্বর, ২০১৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের যুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রবিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের আড়ার সঙ্গে তাদের ঝুলতে দেখেন।

পরে খবর পেয়ে সকাল ৯টায় স্থানীয় গোফলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহমান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান।

হবীগঞ্জ থানার ওসি আ. বাতেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.