Sylhet Today 24 PRINT

বাহুবলে ব্রিকফিল্ড শ্রমিকের লাশ উদ্ধার, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২১

হবিগঞ্জের বাহুবলে মর্ডান ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেব মিয়া (১৮) নামে এক শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাহুবল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত সুজেল মিয়ার দীর্ঘ ১০ বছর ধরে ওই ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করে আসছে। শুক্রবার সকালে অন্য শ্রমিকরা টয়লেটে গিয়ে দেখতে পায় সুজেলের মরদেহ পড়ে রয়েছে। পরে বাহুবল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
 
নিহত সুজেলের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমার ভাইকে রাতে হত্যা করে টয়লেটে ফেলে দেয়া হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.