Sylhet Today 24 PRINT

নগরীতে ৪১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০১ আগস্ট, ২০২১

সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে ইয়াবাসহ মো. রাসেল খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে র‌্যাব-৯ এর অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেল বিশ্বনাথ উপজেলার উদয়পুর গ্রামের মো. আব্দুর রহিম খানের ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় রাসেলের নামে কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.