Sylhet Today 24 PRINT

করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে সীমান্তিক

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে বেসরকারি সংস্থা সীমান্তিক। সরকারের পাশাপাশি বেসরকারি এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে সমাজের উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে।

এবার সীমান্তিকের চিফপেট্রন ড. আহমদ আল কবিরের নির্দেশনায় বর্তমান করোনা মহামারির সময় দরিদ্র করোনা রোগীদের সেবা দিতে সীমান্তিক এ উদ্যোগটি হাতে নিয়েছে।

সিলেট শহরের বাসা-বাড়িতে অবস্থানরত অসচ্ছল দরিদ্র করোনা রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে সীমান্তিক। এ জন্য ইতোমধ্যেই হটলাইন নম্বর চালু করা হয়েছে।

অক্সিজেনের জন্য রোগীর করোনা পজিটিভ সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র সহ ০১৭০৫-০৪৫৮৭৯ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে বিনামূল্যে অক্সিজেন।

উল্লেখ্য, করোনার টেস্টের জন্য পিসিআর ল্যাব, ডেন্টাল ইউনিট, ডায়াগনস্টিক সেন্টার, নরমাল ও সিজারিয়ান ডেলিভারিসহ বিভিন্ন সেবা চালু রয়েছে সীমান্তিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.