Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০২১

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় ও বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহিম আর নেই।

রোববার (১ আগস্ট) বিকাল পৌনে ৩টার দিকে তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকাল স্ত্রী, সন্তানসহ অসংখ্য শিক্ষার্থীসহ গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

এদিকে মাস্টার আব্দুর রহিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্য, সহ সভাপতি হাসান শাহরিয়ার,
সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল, সহ সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, মাছুম আহমদ, কোষাধ্যক্ষ- মুকিত মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আব্দুল খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শিপার আহমদসহ সাংবাদিক নেতৃবৃন্দ। শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.