Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি  |  ০১ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহামারী করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ৮৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ সহকারী কর্মকর্তা সুব্রত দাস, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.