Sylhet Today 24 PRINT

ফ্রি অক্সিজেন ব্যাংক চালু করল রোটারি মেট্রোপলিটন সিলেট

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২১

শোকাবহ আগস্ট মাস উপলক্ষে করোনা রোগীদের সেবার জন্য ফি অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্যক্রম শুরু করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট।

রোববার (১ আগস্ট) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করে ন সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়।

সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্ত থাকতে পারি। তেমনি সমাজকে করোনা সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত করা যায়। তিনি সকলকে করোনা থেকে সুরক্ষার প্রথম সোপান হিসেবে মাস্ক ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের সভাপতি রোটারিয়ান মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিষ্ট্রিক্ট ট্রেইনার পিডিজি লে.কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারির কুশিয়ারা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান ফয়সল আহমদ মুন্না, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি আবু সুফিয়ান, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, পিপি রোটারিয়ান কাজী হেলাল, পিপি রোটারিয়ান আজিজুর রহমান, আইপিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, আক্তার চৌধুরী রুবেল, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াছ, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান মাজারুল হক লিটন, সোয়েব আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মিজানুর রহমান, রোটারি ক্লাব অব জালালাবাদ-এর সহসভাপতি রোটারিয়ান মনজুর আল বাসেত প্রমুখ।

অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্যক্রম উদ্বোধন ছাড়াও ১ আগস্ট একজন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান, হার্ট অ্যান্ড কিডনি এওয়ারন্যাস সেমিনার, নিউ মেম্বার অরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়।

অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের কার্যক্রম উদ্বোধন শেষে অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন পিপি রোটারিয়ান ইয়াকুতুল গনি ওসমানী। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় কে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয়। যারা ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা গ্রহণ করতে চান তারা এই কার্যক্রমের চেয়ারম্যান ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান কাউন্সিলর মো. তৌফিক বক্স লিপন মোবাইল নং-০১৭১১৩৯৪৬১১ অথবা কো-চেয়ারম্যান অ্যাডভোকেট মাজহার মোবাইল নং-০১৭১০৪৩৫০৩১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.