Sylhet Today 24 PRINT

দুই যুদ্ধাপরাধীর ফাঁসিতে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায় নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

রবিবার সকাল ১০টায় সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী ও জেলা ছাত্রলীগ নেতা মওদুদ আহমদ আকাশ এর নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর বালুচর পয়েন্ট থেকে শুরু হয়ে টিলাগড় পয়েন্টে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিরন মাহমুদ নিপু।

আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি নির্মলেন্দু পাল, সাধারণ সম্পাদক মাহিন নূর ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা ফাইয়াদ আহমেদ জামিল, কাওছার উদ্দিন আহমেদ, নাইম চৌধুরী, নূর মোঃ আনাস, সামাদ, শামীম এমরাজ, রাহি, নাজমুল ইসলাম রাহাত, ওমর মিয়াদ, শাহরুখ ইসলাম সালমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা এস এম কিবরিয়া, পাপ্পু আহমেদ, জুয়েল আহমেদ, মামুন আহমেদ, আরাফাত, রাকিব, মাহিন, ইন্দ্রজিত, মুসলেহ উদ্দিন, রাবিন, আরমান, মিনহাজ, নাছিমসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.