Sylhet Today 24 PRINT

ছোটনের খুনিদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৫

সিলেট এমসি কলেজের ছাত্র শামিম আহমদ ছোটনের খুনিদের ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবনন্ধনে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলার সভাপতি বাবুল মিয়া।

সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক এনামুল হক ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি জালাল উদ্দিন জাহান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য মো: সাইদুর রহমান, সেচ্ছা সেবক লীগ সিলেট মহানগরে নেতা নূর আহমদ কামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলীব, গৌছ মিয়া, ছোয়াব আলী, কুদরত উল্লা, মরম আলী, সমর আলী, আব্দুল মজিদ, সদস্য মো: নাছির উদ্দিন, আতাউর রহমান, ফারুক হোসেন সরকার, শাপলা বেগম, সামিমা ইয়াসমীন রুজি, মো: ময়না মিয়া, মো: সুজন মিয়া, মো: সাইফুল ইসলাম, কে,বি আলম, মো: আনোয়ার হোসেন, কাওছার আহমদ, সাইফুল, মুসাহীদ, নাছির, সালেহ, মঞ্জুর, আনোয়ার হোসেন, অলি আহমদ চয়ন, হেলাল আহমদ, আব্দুল কাহার, সেলিম আহমদ, রুহিনুজামান খান, জিলু মিয়া, আশরাফুল ইসলাম, শাহীন আহমদ, শাহ মুরাদ, কামরুল, দুলাল মিয়া, মিসবাহ বেগমদ, রাসেল আহমদ, প্রমোখ।

প্রধান অতিথির বক্ত্যবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি জালাল উদ্দিন জাহান বলেন, মেধাবী ছাত্র শামীম আহমদ ছোটনের খুনিদের ৭২ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে পূনরায় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীসহ সরকারের কাছে দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.