Sylhet Today 24 PRINT

বড়লেখায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৫

বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ে শনিবার সিদ্দিক আহমদ জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত ১৪১ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।  

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রকল্পের সদস্য সচিব ফয়সল আহমদ ও সিনিয়র শিক্ষক লুৎফর রহমান চুন্নুর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও শারমিন সুলতানা, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, বিশ্বতোষ চক্রবর্তী, আশরাফ হায়দার, জিল্লর রহমান, শাহীদুল ইসলাম, প্রভাষক মোশাররফ হোসেন সবুজ, বৃত্তির পৃষ্টপোষক নোমান আহমদ, মুহিতুর রহমান মবু, সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.