Sylhet Today 24 PRINT

মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ মামলা

মাধবপুর প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

সোমবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.