Sylhet Today 24 PRINT

এক সপ্তাহেও পরিচয় মিলেনি সেই বৃদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার থেকে সেই অজ্ঞাত বৃদ্ধা উদ্ধারের সাতদিন পেরিয়ে গেলেও তার পরিচয় মেলেনি। গত ৩০ জুলাই তাকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৫ জুলাই সকাল ১০টার দিকে ইমামবাড়ি বাজারের ব্যবসায়ী মো. ফজলে লোহানী রবিনের দোকানের সামনে স্থানীয়রা ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ নারীকে দেখতে পান। পরে ফজলে লোহানী ও স্থানীয়রা বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করিলে সে তার নাম ঠিকানা বলতে পারে নাই এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

উক্ত বৃদ্ধা বা তার আত্নীয় স্বজনকে কেউ চিনে থাকলে নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.