Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য: মামলা ও জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে কঠোর লকডাউনের ১২তম দিনে গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মামলায় ৭ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার  (৩ আগস্ট ) দুপুরে  উপজেলার গোলাপগঞ্জ চৌমুহনীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলা রাখায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

আবিদা সুলতানা বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে প্রশাসন মাঠে রয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.