Sylhet Today 24 PRINT

কঠোর লকডাউন: সিলেটে ৫৪ মামলা, আটক ১৩৪ যানবাহন

নিজস্ব প্রতিবেদক: |  ০৩ আগস্ট, ২০২১

ফাইল ছবি।

কঠোর লকডাউনের ১২তম দিন মঙ্গলবার সিলেটে ৫৪টি যানবাহনে মামলা ও ১৩৪টি আটক করা হয়েছে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছ, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৩৪টি সিএনজি চালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার এবং অন্যান্য ৩টিসহ ৫৪টি যানবাহনে মামলা দেওয়া হয়। এছাড়া ৬৭টি সিএনজি চালিত অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার, অন্যান্য ৫৩টিসহ ১৩৪টি যানবাহন আটক করা হয়।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে দিবারাত্রি ৪৬টি চেকপোস্ট করছে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.