Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর হার বেড়েছে

অঞ্জন রায়, নবীগঞ্জ  |  ০৪ আগস্ট, ২০২১

নবীগঞ্জ উপজেলায় আশঙ্কানক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ আসে ২৩ জনের। অথচ জুলাই মাসে ৫৮৯ জনের নমুনা সংগ্রহ করে পজিটিভ আসে ২৫৮ জন। এছাড়া গত তিনদিনে করোনা শনাক্ত হয় ৩২ জন।

এদিকে শুরু থেকে এ পর্যন্ত সরকারী হিসেবে করোনায় মৃত্যুর সংখ্যা ৩ জন হলেও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন শতাধিক লোক। মঙ্গলবার (৩ আগষ্ট) করোনা উপসর্গ নিয়ে সুজাপুর গ্রামের আনোয়ার মিয়াসহ ৩ জন মৃমারা যান।

হাসপাতাল ও বিভিন্ন সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলায় শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪ শত ১১ জন। এরমধ্যে ৫৪২ জন পজিটিভ, ১৬৩৯ জন নেগেটিভ এসেছে। শনাক্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯৯ জন, হোম আইসোলেশনে আছেন ২৩০ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন।

 এদিকে নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনায় উপসর্গ নিয়ে শতাধিক নারী-পুরুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনার প্রথম ঢেউয়ে মারা যান ২ জন। বাকীরা করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।  প্রতিদিন ২/৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। তারা করোনা নমুনা পরীক্ষা না করেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন।

এদিকে উপজেলায় করোনা আক্রান্তের হার এর পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়নি।

এদিকে গত ৩৪ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ২৯০জনই করোনা শনাক্ত হয়েছে। জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ হলে শনাক্ত হয় ২৩ জনের।  

সাম্প্রতিক সময়ে মানুষের মাঝে পরীক্ষা করানোর প্রবণাতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত ৬৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯০ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার প্রায় ৪৬%।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাস্ব্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, যে হারে করোনা সংক্রামন বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় পর্যান্ত চিকিৎসা ব্যবস্থা এখানে নেই। অক্সিজেনের সংকট রয়েছে। এই মহামারির কবল থেকে নবীগঞ্জবাসী রক্ষা করতে সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ বলেন, এই মহামারি করোনা থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে যেন বের না হই। মাস্ক বিহীন চলাচল যেন না করি। এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.