Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: |  ০৪ আগস্ট, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার উবাহাটা ইউনিয়ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট হতে ১১ কেজি গাঁজা ও ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. দুলাল আহম্মদ (৩৬), মো. শাকিল মিয়া (২০) ও মোছাঃ রিনা খাতুন (৪২)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের নামে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.