Sylhet Today 24 PRINT

জাদুকাটা নদীতে নির্দিষ্ট সীমার বাহিরে গিয়ে বালু উত্তোলন, জরিমানা

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীতে বালু মহালের নির্দিষ্ট সীমা রেখার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ২ টি নৌকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিনের নেতৃত্বে সীমান্তবর্তী জাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় দুইটি নৌকা (বাল্কহেড) কে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ২৮ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোম রায়হান কবির বলেন, জাদুকাটা নদীর বালু মহালের নির্ধারিত সীমার বাইরে অনুমোদিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ টি নৌকাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য কারী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হউক না কোন ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হউক তাকে আইনের আওতায় আনা হবে। তাই সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.