Sylhet Today 24 PRINT

জুড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদার নিহত

জুড়ী প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন সুমন বিশ্বাস (২৫) নামে একজন বৈদ্যুতিক ঠিকাদার।

বুধবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে একটি ৪ তলা বিশিষ্ট ভবনের ছাদের কাজ তদারকি করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন বিশ্বাস একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাবু লাল বিশ্বাসের ছেলে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরহাতাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.