Sylhet Today 24 PRINT

আলেম শায়খ আব্দুল কুদ্দুছ আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০২১

সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট আলেমেদ্বীন, ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতা‌মিম ও বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল মাওলানা আব্দুল কুদ্দুছ আর নেই।

বুধবার (৪ আগস্ট) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা সাংবাদিক মো. শাহ আলম।   

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার পৌরসভার উত্তর ঘোষগাঁও এলাকার মৃত আত্তর আলীর পুত্র।  
 
জানা যায়, দীর্ঘদিন যাবত থেকে তিনি বার্ধক্যজনিত রোগী ভুগছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

মৃতের জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.