Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের বেড়াজালি বাজারে আ.লীগের জনসভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের বেরাজালি বাজারের ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও আ.লীগ নেতা কামাল রাজার পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি সুবির তালুকদার বাপ্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেরুল আহমদ, তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বিশ্বরম্ভরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, আ.লীগ নেতা শংকর দাস, অ্যাড. আখতারুজ্জামান সেলিম, অ্যাড. কল্লোল তালুকদার, জেলা কৃষক লীগ নেতা জুনেদ আহমদ, জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক জোবের আহমদ অপু, সুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস ছাত্তার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মকছুদ আলী, ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান রেজা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.