সিলেটটুডে ডেস্ক | ০৪ আগস্ট, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে অনলাইনভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণ উপস্থাপন বিষয়ক প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি ৪টি গ্রুপে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ১ম থেকে ৩য় শ্রেণি, বিষয় আমার বঙ্গবন্ধু,মাধ্যম : ইচ্ছেমতো; ‘খ’ বিভাগ : ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয় : “বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন”, মাধ্যম : প্যাস্টেল রং; ‘গ’ বিভাগ : ৭ম থেকে দশম শ্রেণি, বিষয় : “শোকাবহ ১৫ই আগস্ট”, মাধ্যম : প্যাস্টেল রং; ‘ঘ’ বিভাগ : একাদশ থেকে স্নাতকোত্তর, বিষয় : “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা”, মাধ্যম : জলরং। প্রতিযোগীরা ১৬ ইঞ্চি ১১ ইঞ্চি সাইজের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে।
এছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ৩টি গ্রুপে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ৫ম থেকে ৭ম শ্রেণি, কবিতা : “স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো”, কবি : নির্মলেন্দু গুণ; ‘খ’ বিভাগ : ৮ম থেকে ১০ম শ্রেণি, কবিতা : “আমার পরিচয়”, কবি : সৈয়দ শামসুল হক; ‘গ’ বিভাগ : একাদশ থেকে স্নাতকোত্তর, কবিতা : “ধন্য সেই পুরুষ”, কবি : শামসুর রাহমান।
৭ই মার্চের ভাষণ উপস্থাপন (অংশবিশেষ : সর্বোচ্চ ৫ মিনিট) প্রতিযোগিতাটিও ৩টি গ্রুপে অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ৫ম থেকে ৭ম শ্রেণি; ‘খ’ বিভাগ : ৮ম থেকে ১০ম শ্রেণি; ‘গ’ বিভাগ : একাদশ থেকে স্নাতকোত্তর পর্যন্ত। চিত্রাঙ্কনের ক্ষেত্রে অংকিত ছবিটি স্ক্যান করে অথবা ফটো তুলে জেপিজি আকারে পাঠাতে হবে। কোনো পিডিএফ কপি গ্রহণযোগ্য নয়।
আবৃত্তি ও ভাষণের ক্ষেত্রে রেকর্ডকৃত ভিডিও পাঠাতে হবে। অংকিত চিত্রকর্ম ও ভিডিও প্রেরণের সময় প্রতিযোগিতার বিষয়, প্রতিযোগীর নাম, শ্রেণি ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
সিলেট জেলার আগ্রহী প্রতিযোগীদের আগামী ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার, বিকাল ৫ ঘটিকার মধ্যে হোয়াটস অ্যাপ নাম্বার ০১৭১৪৯৯৯৭৪৮ অথবা ইমেইলে shilpakalasylhet@gmail.com চিত্রকর্মের ছবি, আবৃত্তি ও ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।