Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ছাতক প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় ফুরুবি (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।

জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান,  বুধবার (০৪আগষ্ট) দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসি থেকে ওষুধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কায় দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

গুরুতর আহত নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.