Sylhet Today 24 PRINT

শেখ কামালের জন্মবার্ষিকীতে সিলেট শিল্পকলা একাডেমির বিভিন্ন আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও অনলাইন ভিত্তিক আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের বেলা সাড়ে বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদান করা হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ. এম মাহফুজুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অদ্বিতীয়া পাল, অনিরুদ্ধ পাল ও রুকনিন শাদীদ চৌধুরী; ‘খ’ বিভাগে প্রভা দেব, সাবিহা তাসমিম তন্দ্রা ও দিব্যজ্যোতি সাহা এবং ‘গ’ বিভাগে অনুপমা বণিক, অর্পিতা রায় ও যুবরাজ মালাকার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.