নিজস্ব প্রতিবেদক | ০৬ আগস্ট, ২০২১
আজ শুক্রবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। রবী ঠাকুরের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর।
সিলেটটুডের ফেসবুক পেজের গান গল্পের আয়োজন 'সাতকাহন'-এর আজ বিশেষ পর্ব থাকছে রবীন্দ্রময়।
আজ সন্ধ্যা ৭টায় এই লাইভ আয়োজনে রবীন্দ্রনাথ নিয়ে গান, কবিতা ও আড্ডায় অংশ নেবেন সিলেটের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, প্রতীক এন্দ ও বাচিক শিল্পী সুকান্ত গুপ্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দেবরায় সৌমেন।
কবিগুরুকে নিয়ে এই আয়োজন দেখতে সন্ধ্যা সন্ধ্যা ৭ টায় চোখ রাখুন SylhetToday24 এর ফেইসবুক পেইজে।