Sylhet Today 24 PRINT

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ১২০৮৮ জন

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০১৫

সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ১২ হাজার ৮৮জন শিক্ষার্থী। এরমধ্যে ৬ হাজার ১০৪ জন ছাত্রী এবং ৫ হাজার ৯শ’ ৮৪ জন ছাত্র।

রোববার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৭২২ জন এবং কম অনুপস্থিতি মৌলভীবাজারে ২ হাজার ৩০৯ জন।

এছাড়া সিলেট জেলায় ৩ হাজার ৩০৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭শ’ ৫১ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ পরিচালক তাহমিনা খানম এ তথ্য নিশ্চিত করেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৩৭ হাজার ২৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮০৭ জন। এরমধ্যে এক লাখ ১৬ হাজার ৯৯৩ জন ছাত্র এবং এক লাখ ৩৮ হাজার ৭৭ জন ছাত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.