Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ০৬ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ বছরের একশিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুড়ভূড়িয়া চা বাগানে ঘটনাটি ঘটে৷

নিহত শিশুর নাম অনু রাজগড় (২) তার পিতার নাম সুরুজ গড়৷

নিহত শিশুর প্রতিবেশী রাজেশ ভৌমিক জানান,নিহত অনু রাজগড় দুপুর তিনটার দিকে খেলতে বাড়ীর পাশের একটি মাঠে যায়,বিকেল পাঁচটার দিকেও ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু হয়৷ পরে নিহত শিশুটিকে মাঠের পাশের ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধার করা হয়৷

ভুড়ভূড়িয়া ছড়া থেকে উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়৷

পরে নিহতের স্বজনরা শিশুটিকে শহরের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে ইসিজি করাতে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ইসিজির রিপোর্ট দেখে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.