মাধবপুর প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০২১
বাংলা টিভি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমানের মা সুফিয়া খাতুন (৭০) আর নেই।
বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামের মারা যান। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে হামিদুর রহমানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সন্ধ্যা সাড়ে ৭ টায় হযরত শাহজালাল (রহ.) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।