Sylhet Today 24 PRINT

নগরীতে ১৫৪৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ আগস্ট, ২০২১

সিলেট নগরের শাহপরান থানা এলাকা থেকে ১৫৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার শাহিদাবাদ এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আবুল কালাম (৩৮) ও আমুরশীদ গ্রামের তপন কুমার দাসের ছেলে মিঠুন কুমার দাস (২০)।

শুক্রবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.