Sylhet Today 24 PRINT

গণটিকা কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সিলেটের আনসার সদস্যরা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২১

করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে কল্পে সরকারী নির্দেশনা অনুযায়ী গণটিকাদান কর্মসূচী বাস্তবায়নে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রমে সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছে।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী এ বিভাগের চার জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্টদের টিকাদান কর্মসূচী বাস্তবায়নে শৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে আনসার/ ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েনের নির্দেশ প্রদান করেন।

এর প্রেক্ষিতে শনিবার (৭ আগস্ট) সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় জেলার ১৩ উপজেলায় ১০৫টি ইউনিয়নে ও সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডে মোট ৩৭৮টি বুথের জন্য ১১৩৪ জন বাছাই করে বাছাইকৃত সদস্যদের শারীরিক যোগ্যতা ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন পুরুষ ও ১ জন মহিলা হারে ৩জন সদস্য মোতায়েন করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নিজে সাবধান হোন ও অপরকের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। করোনা প্রতিরোধে সকলকে টিকা নিতে উৎসাহী করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.