Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে লকডাউনের বিধিনিষেধ অমান্যে ১২ মামলা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকাল থেকেই লকডাউন কার্যকর করতে  নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, রোববার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ  উপজেলার বাংলাবাজার, আউশকান্দি, সৈয়দপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী ১২ টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.