Sylhet Today 24 PRINT

চুনারুঘাট থেকে ১৪শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১ হাজার ৪০০পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিকাল ৩টা ৫০ মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোবরখলা সাকিনস্থ ফারুক মিয়ার (৫০) বসত বাড়ীর দক্ষিণ পাশের সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম ও ঠিকানা- ফারুক মিয়া(৫০), পিতা.- মৃত চন্দু মিয়া, সাং- গোবরখলা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.