Sylhet Today 24 PRINT

তাহিরপুরে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ৬০ জন সুবিধাভোগীদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস, যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা রাজন চন্দ্র প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.