Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রাফিক বিভাগে কর্মরতদের মাঝে ‘রেসপিরোমিটার’ বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০২১

মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে ফুসফুস খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। করোনা ভাইরাস ও অন্যান্য ব্যাধিতে ফুসফুস আক্রান্ত হলে অনেক দূর্ভোগ পোহাতে হয়। ট্রাফিক বিভাগে কর্মরত সকল অফিসার ফোর্সদের মধ্যে ‘রেসপিরেটরি এক্সারসাইজার রেসপিরোমিটার’ বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

ফুসফুস সজিব, সতেজ ও সবল রাখার উদ্দেশ্যে রোববার (৮ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগে কর্মরত সকল সদস্যদের মাঝে ‘রেসপিরেটরি এক্সারসাইজার রেসপিরোমিটার’ বিতরণ করা হয়।

ট্রাফিক বিভাগে কর্মরত ২৪০ অফিসার, ফোর্স ও সিভিল কর্মচারীদের মাঝে এই রেসপিরোমিটার বিতরণ করা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.