Sylhet Today 24 PRINT

ঢাকা যাওয়ার পথে জগন্নাথপুরে ২ বাস আটক, জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২১

সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে দুটি বাস জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ বাস দুটোর চালককে চার হাজার টাকা জরিমানা করে যাত্রীদের সুনামগঞ্জে ফিরিয়ে দিয়েছেন।

গতকাল রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায় চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করে সুনামগঞ্জ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি বাস। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে পুলিশ চেকপোস্টে বাস দুটিকে আটক করে।

পরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.