Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৫১ মনিপুরী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫১টি মনিপুরী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার আদমপুর মনিপুরী কালচারাল কমপ্লেক্সের উপদেষ্টা শশী কুমার সিংহের সহধর্মিণী অজন্তা সিনহা অলির নিজ উদ্যোগে ও তার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় করোনা মহামারি মোকাবেলায় এই সহায়তা করা হয়।

সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমপ্লেক্স প্রাঙ্গণে করোনা কমপ্লেক্সের কর্মরত তাঁতীসহ মোট ৫১টি মনিপুরী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

এ সময় শিক্ষাবিদ জয়ন্ত কুমার সিংহ, সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.