নিজস্ব প্রতিবেদক | ০৯ আগস্ট, ২০২১
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরফিন নগর থেকে তাকে গ্রেপ্তার করে।
সোমবার (৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরফিন নগর এর বন্ধন-৩৪ নং বাসার ভিতরে অভিযান পরিচালনা করে ১৩২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. রুহুল আমিন (৬০), পিতা- মৃত সজ্জাত আলী, সাং- বন্ধন-৩৪, উত্তর আরফিন নগর, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।