Sylhet Today 24 PRINT

জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর দিলেন পরিবেশমন্ত্রী

জুড়ী প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২১

মৌলভাবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় বারের মতো অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ফ্লো মিটার প্রদান করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

শনিবার (৯ আগস্ট) মন্ত্রীর পক্ষ থেকে ৪টি অক্সিজেন সিলিন্ডার (প্রতিটির ধারণ ক্ষমতা ৬৮০০ লি.) ২টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৪টি ফ্লো মিটার প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, মেডিক্যাল অফিসার ডা. প্রিয়জ্যোতি ঘোষ অনিক, ডা. ইমামুল মুনতাসির, জুড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.