Sylhet Today 24 PRINT

মধ্যরাতে নিজ বাসা থেকে সাবেক ছাত্রদল নেতা জামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৫

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টা ৩০ মিনিটে জামালের মিরাবাজারস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, জামালের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সোমবার দিনে তাকে আদালে তোলা হবে।

ইলিয়াস অনুসারী বলয়ের নেতা জামাল ছাত্রদলের রাজনীতি শেষে বর্তমানে ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়া ছাত্রদলের মিরাবাজার কেন্দ্রীক একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন তিনি।

এই গ্রুপের ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম বলেন, সোমবার রাতে জামালকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.