Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এমরান হোসেন

বানিয়াচং প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০২১

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি ) নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।

সোমবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় পুরষ্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এমরান হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপার,সার্কেল এসপি,সকল থানার অফিসার ইনচার্জ (ওসি),তদন্ত ওসিসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জেলার শ্রেষ্ঠ ওসি এমরান হোসেন জানান,সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়,সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার শুরুতেই বানিয়াচং থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন এমরান হোসেন। যোগদানের পর থেকেই এলাকায় করোনার সময়ে নানা কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। দাঙ্গা-হাঙ্গামা রোধে দেশীয় অস্ত্র উদ্ধার, চোর-ডাকাত-মাদকসেবী,ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন ওসি এমরান হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.