Sylhet Today 24 PRINT

ওসমানীতে অজ্ঞাতনামা নারীর লাশ, স্বজনের সন্ধান চায় পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২১

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাত এক নারীর লাশের স্বজনদের সন্ধান চায় পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসএমপির মোগলাবাজার থানা এলাকার প্রগতি সিএনজি পাম্পের পাশ থেকে আহত অবস্থায় অজ্ঞাতনামা এক নারীকে উদ্ধার করে পুলিশ।

তাকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা নারীর মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞপ্তিতে মৃতের স্বজনদের সন্ধান চেয়ে পুলিশ জানায়, নারীর পরিচয় জানা গেলে মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.