Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০২১

দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বেগম সোমাইয়া আক্তার।

অভিযানে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলার শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় মোট হাজার ১ হাজার ৩০০ শত টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বেগম সোমাইয়া আক্তার বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.