Sylhet Today 24 PRINT

সাইবার অপরাধের অভিযোগে বড়লেখা থেকে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১১ আগস্ট, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকা থেকে সাইবার অপরাধে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‌্যাব জানায়, এসএমপি সিলেটের শাহপরান (রহ.) থানার মামলা নং- ২৭/১৮৪, তারিখ- ২৫/০৭/২০২১ ইং, ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১/৩৩/৩৫ ধারামূলে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধ সাইবার অপরাধে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও ১টি আইপেড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম তাহমিদ আহমেদ চৌধুরী (২২)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মাইজগ্রামের সেলিম আহমদ চৌধুরীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেট এর শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.