Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের দিনমজুর জিলুর চিকিৎসার উদ্যোগ

প্রয়োজন ২৫ লাখ টাকা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২১

বিরল রোগ ‘নিউরোফাইব্রোমাটোসিসে’ আক্রান্ত সিলেটের বিশ্বনাথের দিনমজুর জিলু মিয়ার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এলাকার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী চার প্রবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ক’জন মানবিক মানুষ এ উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে নগদ এক লাখ টাকাসহ আরও প্রায় ৪ লাখ টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। তবে, জিলু মিয়ার চিকিৎসায় প্রয়োজন প্রায় ২৫লাখ টাকা।

বৃহস্পতিবার (১২আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পাকিছিরি গ্রামের বাসিন্দা জিলু মিয়া দীর্ঘদিন থেকে বিরল রোগ নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। অর্থাভাবে চিকিৎসাও বন্ধ। এবার চার প্রবাসী মিলে জিলু মিয়ার উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তারা জিলু মিয়ার বিকাশ একাউন্ট ‘০১৭২৯৬৮৪৪০৩’ ও ব্যাংক একাউন্ট ২০৫০৭৭৭০২০১১৩৮৫৭৩ (ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, লামাকাজি) খোলে দিয়েছেন।

চিকিৎসার উদ্যোক্তা সাংবাদিক আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় সভায় সাহায্য চেয়ে বক্তব্য দেন অসুস্থ জিলু মিয়া। এসময় আরও বক্তব্য দেন শিক্ষক আজম আলী, পাকিছিরি গ্রামের ফয়েজ আহমদ তাজির, ফেরদৌস মিয়া ও মাদ্রাসা সুপার আজিজুর রহমান ও কাবিলপুরের মাওলানা আব্দুল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.