Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২ মাদক সেবনকারীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে তেলিয়াপাড়া চা বাগান ও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালানো হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেলিম মিয়া ও কৃষ্ণ দাশ নামে ২ মাদক সেবনকারীকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ,পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.