Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২১

সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৫) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে বড়গাছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকায় রেল লাইনে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক হুমায়ুন কবির ও জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.