Sylhet Today 24 PRINT

বাহুবলে ৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ আগস্ট, ২০২১

হবিগঞ্জের বাহুবলে ৭ কেজি গাঁজাসহ মো. আছকির মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আছকির চুনারুঘাট উপজেলার আব্দা ছালিয়া গ্রামের মো. ফজর আলীর ছেলে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল বাহুবল থানার মিরপুর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বাহুবল থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.